শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৫ বার দেখা
শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ), ৭ এপ্রিল — প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর ১১নং বাঘাসুরা ইউনিয়নের ২য় ভেন্যুর খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব মহল্লা আমবাগান মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মো. হেফজুর রহমান এবং শাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ সোরাইয়া আক্তারের পরিচালনায় টুর্নামেন্টে অংশ নেয় মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

এসময় উপস্থিত ছিলেন মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা রহমান, সহকারী শিক্ষক সেলিনা আক্তার চৌধুরী, সোমা পাল, হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদা সুলতানা, স্থানীয় সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়াসহ এলাকাবাসী।

রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মো. হেফজুর রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা তাদের উদ্দীপনা, সহনশীলতা ও কর্মক্ষমতা বাড়ায় এবং হার-জিতকে সহজভাবে মেনে নিতে শেখায়।

তিনি আরও বলেন, শিশুদের সুস্থ বিকাশের জন্য খোলা মাঠ ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন, যা তাদের মনোজগৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন