শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৭ বার দেখা
শেয়ার করুন

কবির আহমেদ, বাগেরহাট, ২৬ এপ্রিল — বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চরকুলিয়া বাজারে এক চিকিৎসকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রচারিত অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে প্রতিবাদ জানিয়েছেন ডা. মাহাবুবুল আলম, যিনি স্থানীয়ভাবে একটি ডেন্টাল ও ডিভাইস কর্নারের স্বত্বাধিকারী।

রোববার (২৬ এপ্রিল) তিনি বলেন, গত ২৩ এপ্রিল ফেসবুকে তার বিরুদ্ধে যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রিন্স শেখ (৪২) নামে এক ব্যক্তিকে কয়েক মাস আগে মাদক সংক্রান্ত অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছিল। পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসার পর বিভিন্ন বিষয়ে বিরোধ তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে এলাকাবাসীর একটি অংশের দাবি, সম্প্রতি একটি ঘটনার পর প্রিন্স শেখ কিছু ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে সংশ্লিষ্টরা দাবি করেছেন, তার বিরুদ্ধে আগেও মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে প্রিন্স শেখ বলেন, তাকে হয়রানি করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা| E Bangla 71”

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন