রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১০:০৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৬ বার দেখা
শেয়ার করুন

মো: সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল — সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুখুরিয়া পশ্চিমপাড়া এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ এপ্রিল বিকেলে ওহাব মাস্টারের বাড়ির পাশের এলাকায় এ ঘটনা ঘটে। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা| ”

ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভয়ভীতি ও হুমকির কারণে পরিবারটি প্রথমে বিষয়টি গোপন রাখে। তিন দিন পর ঘটনাটি প্রকাশ পেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পায়।

এ ঘটনায় অভিযুক্ত দুইজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং আপস-মীমাংসার উদ্যোগ নিচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল গুজবে কান না দিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন