জব্বারের বলিখেলায় টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন বাঘা শরীফ
এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রাম, ২৬ এপ্রিল — চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলায় অসুস্থ শরীর নিয়েই টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হুমনার বাঘা শরীফ।
প্রায় ২৫ মিনিটের টানটান লড়াইয়ে প্রতিপক্ষ রাশেদ বলিকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেন তিনি। তার এ জয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
প্রতিবছরের মতো এবারও লালদীঘি মাঠ ও আশপাশ এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ বলিখেলা দেখতে ভিড় জমান। কয়েক কিলোমিটারজুড়ে জমে ওঠে বৈশাখী মেলা, যেখানে কেনাবেচা, আড্ডা ও আনন্দে মুখর থাকে পুরো এলাকা।
ঐতিহ্যবাহী এই বলিখেলার সূচনা হয় ১৯০৯ সালে। বদরপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনের তরুণদের শক্তি ও সাহস জাগিয়ে তুলতে এ আয়োজন শুরু করেন। সময়ের সাথে এটি চট্টগ্রামের অন্যতম বড় লোকজ উৎসবে পরিণত হয়েছে। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল | E Bangla 71”
প্রতিবছর ১২ বৈশাখ লালদীঘি মাঠে অনুষ্ঠিত এই বলিখেলাকে ঘিরে পুরো এলাকা উৎসবে রূপ নেয়। চট্টগ্রামকে এখনো অনেকেই ‘বলীর দেশ’ বলে অভিহিত করেন।