৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার
এম এ মজিদ, নওগাঁ, ১০ মে — নওগাঁর মান্দায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের আটক করা হয়।