যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদণ্ড
আমির হোসাইন, তাহিরপুর, ১০ মে — সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্স অভিযানের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক ড্রেজার মালিক মিলন মিয়াকে ৯০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার সত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্পিডবোটের চালক আহত হন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পিছু হটতে বাধ্য হতে হয়।