শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৩৮ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ৮ মে — প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে মন্ত্রিসভার আকার বাড়ানোর পরিকল্পনা করছে বিএনপি সরকার। এ লক্ষ্যে মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করার আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে পাঁচ থেকে ছয়জনের নাম বিবেচনায় রয়েছে, যার মধ্যে তিন থেকে চারজন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, আগামী বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। টেকনোক্র্যাট কোটায় একজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার পাশাপাশি দুজন নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়েও আলোচনা চলছে।

নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. সাদিক আহমদের ভাই।

সূত্রগুলো বলছে, টেকনোক্র্যাট কোটায় মাহিদুর রহমানের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন। সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যকেও মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে।

একই সঙ্গে বর্তমান মন্ত্রিসভায় নোয়াখালী অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকায়, ওই অঞ্চল থেকেও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার বিষয়গুলো সামনে রেখেই মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তবে ঠিক কবে এই সম্প্রসারণ কার্যকর হবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন