শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৬৩ বার দেখা
শেয়ার করুন

হবিগঞ্জ, ১৬ এপ্রিল — মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-২০২৬ এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোজাম্মেল হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হায়দার বলেন, “জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপে তোমরা আজ দাঁড়িয়ে আছো। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। পরিশ্রম, শৃঙ্খলা ও সততাই সফলতার মূলমন্ত্র। বড় স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করো—তোমরাই একদিন দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।” ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নিয়ে তারা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক বাবুল হোসেন, কাজী ফয়েজ উদ্দিন আহমেদ, ইকবাল হোসেন এবং এডহক কমিটির অভিভাবক সদস্য গাউসুল আজম।

এর আগে সামিয়া তাছমিনের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার ইমা ও তাহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনোয়ারা বেগম, নাজনীন বেগম, রফিকুল ইসলাম, সারোয়ার আলম, তাহমিনা বেগম, নরেশ চন্দ্রসহ অন্যান্যরা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন