শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭২২ বার দেখা
শেয়ার করুন

‎সোহাগ মিয়া,, মাধবপুর, ৫ এপ্রিল — হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামে রমীজ খাঁন দাখিল মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে মাদ্রাসার হলরুমে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রমীজ উদ্দিন খাঁনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের মতামত গ্রহণ ও মূল্যায়ন শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় অভিভাবকরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার নির্বাহী সদস্য মাওলানা মো. মহিউদ্দিন, মোজাম্মেল হায়দার, সত্য রঞ্জন রায়, আব্দুল ওয়াদুদ চৌধুরী, মাওলানা গাজী আব্বাস উদ্দিন, মিসবাহ উদ্দিন নাহিদ, ফরিদা আক্তার, মনজু আক্তার, মানসুরা আক্তার তিশা, মহিমা আক্তার, সুহাগ খানসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, অভিভাবকদের মতামতের ভিত্তিতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন