শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬১ বার দেখা
শেয়ার করুন

সোহাগ মিয়া, মাধবপুর, হবিগঞ্জ, ৩০ এপ্রিল — হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলের বন্যায় ঘরবাড়ি ও ফসলি জমি তলিয়ে গেলেও অন্যদিকে চলছে মাছ ধরার উৎসব।

স্থানীয়দের ভাষায়, “কারো পৌষ মাস, কারো সর্বনাশ”— বন্যার পানিতে রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হলেও জাল ফেললেই উঠছে বিভিন্ন প্রজাতির মাছ। — মৌলভীবাজারে ঝড়ের ক্ষতি, এগিয়ে এলো ৫২ বিজিবি | E Bangla 71—

স্থানীয় সূত্রে জানা যায়, ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে শত শত পুকুরের মাছ ভেসে গিয়ে আশপাশের মাঠ, সড়ক ও বাড়ির উঠোনে ছড়িয়ে পড়ে। সেই মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েছে স্থানীয়রা। —পশ্চিমবঙ্গ ভোটে উত্তাপ! ‘বাংলাদেশি’ ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে—

সরেজমিনে হরিতলা এলাকার বাদশা গার্মেন্টস গেট সংলগ্ন স্থানে দেখা যায়, শিশু-কিশোররা জাল দিয়ে মাছ ধরছে। তাদের জালে ধরা পড়ছে শৈল, তেলাপিয়াসহ নানা প্রজাতির মাছ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজের সময় ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে। ফলে হরিতলাসহ আশপাশের এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। “শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়”

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন