শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ৩০ এপ্রিল — মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রাক-মৌসুমী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। —ভিডিও দেখতে এখানে ক্লিক করুন—

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এসব সহায়তা বিতরণ করে।

বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন উপস্থিত থেকে ত্রাণ দেন। এ সময় সহকারী পরিচালক মাহফুজার রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাছপালা ভেঙে পড়ে রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষতি হয়। এর প্রেক্ষিতে ৪৫টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও জরুরি সামগ্রী বিতরণ করা হয়। —ভিডিও দেখতে এখানে ক্লিক করুন—

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল—চাল, আলু, মুড়ি, চিড়া, বিশুদ্ধ পানি, লবণ ও খাবার স্যালাইন।

স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। —ভিডিও দেখতে এখানে ক্লিক করুন—

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন