শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯০ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১৪ মে — মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর। জনগণের প্রত্যাশা পূরণে তিনি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

মঙ্গলবার (১৪ মে) মৌলভীবাজার সদর উপজেলা কমপ্লেক্সে সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ১২টি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, “নির্বাচনের সময় জনগণ যে উন্নয়নের প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা কাজ করে যাচ্ছি। সংসদে জনগণের কথা তুলে ধরতে আমি অঙ্গীকারবদ্ধ।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে রাস্তা, সেতু, কালভার্টসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয় প্রস্তাব লিখিতভাবে উপজেলা বিএনপির সভাপতির কাছে দ্রুত জমা দিতে হবে। এসব প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাউর রহমান, মো. হেলু মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন