শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৮ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, লালমনিরহাট, ১৮ এপ্রিল — লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে খাওয়া শেষে ব্যক্তিগত কাজে বের হন তিনি। দুপুরের মধ্যে ফিরে আসার কথা থাকলেও বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বিকেলে স্থানীয়রা আউদিয়ার দোলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি জানালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন