দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন, শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ
দিরাই (সুনামগঞ্জ), ৯ এপ্রিল — সুনামগঞ্জের দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর কারিগরি সহযোগিতা ও অর্থায়নে এবং সীমান্তিক এনজিও সংস্থার বাস্তবায়নে এই আয়োজন সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সীমান্তিকের উপজেলা সুপারভাইজার শামসুর রাজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ মিরাজুল আশরেকীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর (প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র) হরি মোহন রায়। এছাড়া সীমান্তিক কমিউনিটি মোবিলাইজার লিপিকা রানী চৌধুরী ও বসনা রানী রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ মনিবিস্কুট চকলেট কুকিজ বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় মনিবিস্কুটের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয় এবং শিশুদের প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর নাস্তা অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।