শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১১ বার দেখা
শেয়ার করুন

সিলেট, ৯ এপ্রিল — প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

বুধবার (৯ এপ্রিল) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেখঘাটস্থ দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত “প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ষাট বছর বা তার ঊর্ধ্বে ব্যক্তিরা প্রবীণ হিসেবে বিবেচিত এবং সমাজে তাদের অবস্থান সর্বোচ্চ সম্মানের। প্রবীণদের সম্মান করলে ভবিষ্যতে নিজেরাও সেই সম্মান পাওয়ার প্রত্যাশা করা যায় বলেও উল্লেখ করেন তিনি।

ডিসি সারওয়ার আলম প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পেনশন সুবিধা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে প্রবীণদের জন্য সহজলভ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সিলেটে প্রবীণদের জন্য বিনোদনের উপযুক্ত ব্যবস্থা নেই। এ প্রেক্ষিতে খাদিমনগরে সরকার প্রদত্ত জমিতে প্রবীণদের জন্য আধুনিক হাসপাতাল ও বিনোদনকেন্দ্র স্থাপনের সম্ভাবনার কথাও তুলে ধরেন।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক মোহাম্মাদ শহীদুল ইসলাম।

এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. জামিল আহমদ চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা প্রবীণদের জন্য কমিউনিটি কেয়ার সেন্টার, নিয়মিত স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন