শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৫ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ২৫ এপ্রিল — কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে নিখোঁজের মাত্র ১২ ঘণ্টা পর সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষিকাকে জুতাপেটা! ভাইরাল ভিডিওতে তোলপাড়

নিহত বুলেট বৈরাগী (৩৫) কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোটবাড়ি বিশ্বরোড এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুলেট বৈরাগী চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। সর্বশেষ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন