শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৩ বার দেখা
শেয়ার করুন

জসিম রহিম রানা, ঢাকা, ২৫ এপ্রিল — রাষ্ট্রীয় চিন্তাধারা, জনমত গঠন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে বিশিষ্ট রাজনীতিক আতা উল্লাহ খানকে ‘স্পিন স্পিকার’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। শিক্ষিকাকে জুতাপেটা! রাজশাহীতে বিএনপি নেতা বহিষ্কার | ভাইরাল ভিডিওতে তোলপাড়

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্বগুণ এবং রাষ্ট্রীয় অগ্রগতির পক্ষে ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের নেতারা জানান, সংগঠনটি দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং উন্নয়নমুখী রাষ্ট্রচিন্তা এগিয়ে নিতে কাজ করে আসছে। নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা এবং দায়িত্ববোধ জাগ্রত করতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে তারা।

তাদের মতে, রাষ্ট্রীয় বিষয়ে দক্ষ উপস্থাপন, জনমত নির্মাণ এবং জাতীয় ইস্যুতে ইতিবাচক অবস্থান তুলে ধরার ক্ষেত্রে আতা উল্লাহ খানের ভূমিকা উল্লেখযোগ্য। বিভিন্ন সময় তার সুস্পষ্ট বক্তব্য, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা তৈরির সক্ষমতা তাকে এই স্বীকৃতির জন্য যোগ্য করে তুলেছে।

সংগঠনটি জানায়, ‘স্পিন স্পিকার’ সম্মাননা কৌশলী, দক্ষ ও প্রভাবশালী উপস্থাপনার প্রতীক। এ ধরনের ব্যক্তিত্বরা রাষ্ট্রীয় অবস্থান ব্যাখ্যা এবং ইতিবাচক রাজনৈতিক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আতা উল্লাহ খানের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতেও জাতীয় উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন