শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৩ বার দেখা
শেয়ার করুন

কুমিল্লা, ৬ জুন ⸻ কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জুন) সকালে সীমান্তবর্তী এলাকায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্তের অভ্যন্তরে বাবুর্চি পাড়া এলাকা থেকে মো. খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক খলিলুর রহমান চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন