শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২০ পূর্বাহ্ণ
ব্রেকিং

কলকাতার যুবকের উদ্যোগে ‘শহরের বাগান’, দেশজুড়ে সবুজায়নের বার্তা

৬ এপ্রিল ২০২৬ • Editing Section
৬২৪ বার দেখা
শেয়ার করুন

লুতুব আলি, কলকাতা, ৫ এপ্রিল — কলকাতার ভূমিপুত্র ঝ্যাং জিৎ পাল, যিনি বর্তমানে নয়াদিল্লির মেদান্তা হাসপাতালে কর্মরত, ‘শহরের বাগান’ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

ফেসবুকভিত্তিক একটি গ্রুপের মাধ্যমে তিনি ভারতের বিভিন্ন প্রান্তের পরিবেশপ্রেমীদের একত্রিত করে শহরাঞ্চলে গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশের নানা অঞ্চল থেকে মানুষ এই উদ্যোগে যুক্ত হচ্ছেন।

বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষাপটে ‘গাছ লাগান, জীবন বাঁচান’ স্লোগান সামনে রেখে শহরের ইট-পাথরের মধ্যেও সবুজায়ন সম্ভব—এমন বিশ্বাস থেকেই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

৫ এপ্রিল পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে অনুষ্ঠিত হয় ‘শহরের বাগান’ কর্মসূচি। এ উপলক্ষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয় বিভিন্ন গাছের চারা, যার মধ্যে বাগান বিলাস উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও পরিবেশবিদ ড. সুভাষচন্দ্র দত্ত। তিনি বলেন, শহুরে বাগান ভবিষ্যতে অক্সিজেনের চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গ্রুপের এডমিন প্রদীপ দাস জানান, কোনো আর্থিক লেনদেন ছাড়াই সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি সারা ভারতে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছ বিশেষজ্ঞ শিক্ষক বিশ্বজিৎ দাস, এডমিন প্যানেলের সদস্য বরুণ দে, পীযূষ মুখার্জি, সন্দীপ চ্যাটার্জীসহ অন্যান্যরা।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন