শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৮ বার দেখা
শেয়ার করুন

প্রনীত রঞ্জন দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিক্ষোভ ও ভাঙচুরের পর বন্ধ রয়েছে হাসপাতালের চিকিৎসা সেবা।

শুক্রবার (২৭ মার্চ) সকালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঐশী রবিদাস (১৪)। সে শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে।

এর আগে ২৬ মার্চ রাতে মাথাব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে ক্ষুব্ধ চা শ্রমিকরা হাসপাতালে বিক্ষোভ করে। তারা চিকিৎসক ও স্টাফদের অবরুদ্ধ করে। একপর্যায়ে ফুলের টব ভাঙচুর করা হয়। ইনচার্জ ডা. আনোয়ার হোসেনের অপসারণ দাবি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার কারণে ডা. আনোয়ার হোসেনকে সরিয়ে নেওয়া হয়। পরে অন্যান্য চিকিৎসক ও নার্সরাও হাসপাতাল ত্যাগ করেন।

এরপর থেকেই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ।

হাসপাতাল খোলা থাকলেও চিকিৎসক নেই। ফলে সেবা মিলছে না। চা শ্রমিকরা পড়েছেন চরম ভোগান্তিতে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ৫০ শয্যার এ হাসপাতাল ডানকান ব্রাদার্সের অধীন ১৫টি চা বাগানের শ্রমিকদের সেবা দিয়ে আসছিল। বর্তমানে শ্রমিকরা উপজেলা ও জেলা হাসপাতালে ছুটছেন।

স্থানীয় শ্রমিকরা দ্রুত চিকিৎসা সেবা চালুর দাবি জানিয়েছেন।

চা শ্রমিক নেতা সীতারাম বীন বলেন, মৃত্যুর কারণ তদন্ত, চিকিৎসা চালু ও অপারেশন ব্যবস্থা পুনরায় চালুর দাবি জানান তারা।

ডানকান ব্রাদার্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি পর্যবেক্ষণে আছে। তদন্ত শেষে সিদ্ধান্ত হবে।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চিকিৎসক না থাকায় সেবা দেওয়া যাচ্ছে না। দ্রুত সিদ্ধান্ত আসতে পারে। উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন