শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯২ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ২৬ মে— কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও বিজিবি। একই দিনে এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এসব অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকা থেকে ৯৫ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, বিজিবির অভিযানে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় সীমান্তবর্তী শশীদল রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ মোঃ আবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার খাপুরা গ্রামে।

এছাড়া ব্রাহ্মণপাড়া থানার এএসআই মোঃ নাছির উদ্দিন পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন মিয়া দুলালকে গ্রেপ্তার করেন। তিনি দক্ষিণ শশীদল এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোঃ ফারুক হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ দেখুন—

আন্তর্জাতিক হকার দিবস: ফুটপাথের অর্থনীতি, চাঁদাবাজি ও হকারদের বেঁচে থাকার লড়াই

আরাফাতের ময়দানে লাখো মুসল্লি: হজের মূল মহিমা ও বিদায়ী খুতবার শিক্ষা

আজ বিশ্ব মৌমাছি দিবস: মৌমাছি হারালে কী হবে পৃথিবীর?

সিজোফ্রেনিয়া কী? লক্ষণ, চিকিৎসা ও বাংলাদেশ পরিস্থিতি

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন