এসএসসি পরীক্ষায় মেয়ের উত্তরপত্র সংশোধনের অভিযোগে প্রধান শিক্ষিকা আটক
জেমস আব্দুর রহিম রানা, যশোর, ৯ মে — যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস School অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার্থীকে অনৈতিকভাবে সহযোগিতা ও উত্তরপত্র সংশোধনের অভিযোগে প্রধান শিক্ষিকাসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে বক্তব্য নিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।