শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯৬ বার দেখা
শেয়ার করুন

মোঃ নেছার উদ্দিন, পিরোজপুর, ২ মে — পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা ও উপজেলা শূরা এবং কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে ২০২৬) সকালে শহরের একটি অডিটোরিয়ামে আয়োজিত এ শিবিরে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। সাংবাদিকরা কি সত্যিই শ্রমিক? | শ্রমিক দিবসে কঠিন প্রশ্ন

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক। Are Journalists Really Workers? | Bangladesh Media Reality Explained

প্রধান অতিথির বক্তব্যে মোয়াযযম হোসাইন হেলাল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে গণভোট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেখা গেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, এটি কার্যকর হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। অন্যথায় জনগণ তাদের অধিকার আদায়ে আন্দোলনে নামতে পারে বলেও মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জহির উদ্দিন মোহাম্মদ বাবর মানবজীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরেন এবং আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।

দিনব্যাপী শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মপদ্ধতি নিয়ে বিভিন্ন সেশনে আলোচনা হয়। নেতাকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে। “May Day Special: বাংলাদেশে সাংবাদিকদের অধিকার কোথায়? | E Bangla 71”

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন