শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৬৫ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ২ মে — গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও বিরামহীন বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শনিবার (২ মে) বিকেল পাঁচটায় জেলার চৌমুনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হলে জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের অবস্থান জানাতে বাধ্য হবে। “সাংবাদিকরা কি সত্যিই শ্রমিক? | শ্রমিক দিবসে কঠিন প্রশ্ন”

এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. ইসলাম উদ্দিন, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, এনসিপি জেলা সদস্য সচিব রুহুল আমিন, বিডিপি জেলা সেক্রেটারি এডভোকেট মো. আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ, পৌর আমীর হাফিজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ, ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ, বাংলাদেশ খেলাফত মুফতি জেলা সহকারী সেক্রেটারি মাও: রহমত আলী এনসিপি জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হুসাইনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণ একটি পরিবর্তন প্রত্যাশা করেছিল। তিনি দাবি করেন, সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। Are Journalists Really Workers? | Bangladesh Media Reality Explained

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন