দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
সালেহ আহমদ +স’লিপক), সিলেট, ২ মে — পেশাজীবী সাংবাদিকদের সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেটের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম। “সাংবাদিকরা কি সত্যিই শ্রমিক? | শ্রমিক দিবসে কঠিন প্রশ্ন | E Bangla 71”
২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২১ এপ্রিল ১১টি পদে মনোনয়নপত্র দাখিল করা হয়। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শনিবার (২ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। “May Day Special: বাংলাদেশে সাংবাদিকদের অধিকার কোথায়?”
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এবং প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। প্রধান নির্বাচন কমিশনার মো. আফতাব উদ্দিন নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। Are Journalists Really Workers? | Bangladesh Media Reality Explained | E Bangla 71
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব (স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব), সহ-সভাপতি আব্দুল হাছিব (স্টাফ রিপোর্টার, দৈনিক কাজিরবাজার), সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন (ব্যুরো প্রধান, দৈনিক আলোকিত সময়), কোষাধ্যক্ষ জাবেদ এমরান (স্টাফ রিপোর্টার, দৈনিক সিলেট বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক আজকের বাংলা), দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম (দক্ষিণ সুরমা প্রতিনিধি, দৈনিক একাত্তরের কথা)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম মুসিক (দৈনিক সিলেটের ডাক), শরিফ আহমদ (দৈনিক জালালাবাদ) এবং খাইরুল আমিন রাফসান (দৈনিক সংগ্রাম)।
ফলাফল ঘোষণার সময় ক্লাবের প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদ এবং সদস্য শেখ সাদিম আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।