শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৬ বার দেখা
শেয়ার করুন

আমির হোসাইন, সুনামগঞ্জ, ২ মে — সুনামগঞ্জ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হেকিম। তিনি ইউনিয়নবাসীর কাছে সমর্থন ও দোয়া কামনা করেছেন।

প্রার্থিতা ঘোষণা করে আব্দুল হেকিম বলেন, অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চান তিনি। একটি সুখী ও সুন্দর সমাজ গঠনে ইউনিয়ন পর্যায়ে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে বাদাঘাট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সকল মানুষের আস্থা অর্জনই তার লক্ষ্য।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তিনি নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মুরব্বি, তরুণ ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নিচ্ছেন বলেও জানান তিনি। — ভিডিও —May Day Special: বাংলাদেশে সাংবাদিকদের অধিকার কোথায়?

আব্দুল হেকিম বলেন, “আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই, তাদের সুখে-দুঃখে অংশ নিতে চাই। আমার সামর্থ্য অনুযায়ী সবার কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, দারিদ্রমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন