শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯৩ বার দেখা
শেয়ার করুন

লুতুব আলি ,বেঙ্গালুরু, ২ মে — ভাষাগত বাধা দূর করে জরুরি সেবাকে আরও কার্যকর করতে ভারতের মধ্যে প্রথম এআই-চালিত বহুভাষিক হেল্পলাইন ‘নম্মা ১১২’ চালু করেছে বেঙ্গালুরু পুলিশ।

২৯ এপ্রিল ২০২৬ কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ড. জি পরমেশ্বর এই “VANKI — Multilingual Voice AI for Nationwide Key Interventions” সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। Monday Ventures ও Aeos-এর যৌথ উদ্যোগে এ প্রযুক্তি তৈরি করা হয়েছে। — May Day Special: বাংলাদেশে সাংবাদিকদের অধিকার কোথায়? | E Bangla 71

‘নম্মা’ শব্দের অর্থ কন্নড় ভাষায় ‘আমাদের’। বহুজাতিক ও বহুভাষিক জনগোষ্ঠীর শহর বেঙ্গালুরুর বাস্তবতায় এই নামের মাধ্যমে সবার জন্য সমান জরুরি সেবা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে।

বেঙ্গালুরুর ১১২ কন্ট্রোল রুমে প্রতিদিন প্রায় ৯ থেকে ১০ হাজার কল আসে, যার মধ্যে প্রায় ২ হাজার কল জরুরি সাড়া প্রয়োজন হয়। এতদিন অপারেটররা সীমিত কয়েকটি ভাষায় সেবা দিতে পারলেও নতুন এআই সিস্টেম যুক্ত হওয়ায় ভাষাগত সীমাবদ্ধতা দূর হয়েছে।

নতুন প্রযুক্তির মাধ্যমে কলার যে ভাষাতেই কথা বলুক না কেন, তা রিয়েল-টাইমে শনাক্ত করে কন্নড় বা ইংরেজিতে অনুবাদ হয়ে অপারেটরের স্ক্রিনে প্রদর্শিত হয়। একই সঙ্গে এআই স্বয়ংক্রিয়ভাবে ঘটনার ধরন, অবস্থান, ভিক্টিমের অবস্থা ও সন্দেহভাজনের তথ্য আলাদা করে বিশ্লেষণ করে দেয়।

এতে করে জরুরি সেবার সাড়া দেওয়ার সময় কমছে এবং আরও নির্ভুলভাবে পুলিশ, দমকল বা অ্যাম্বুল্যান্স পাঠানো সম্ভব হচ্ছে। “সাংবাদিকরা কি সত্যিই শ্রমিক? | শ্রমিক দিবসে কঠিন প্রশ্ন | E Bangla 71”

বর্তমানে এই সিস্টেমে কন্নড়, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি, বাংলা, গুজরাটি, ওড়িয়া, অসমীয়া, নেপালি, কাশ্মীরি ও মণিপুরিসহ ১০টিরও বেশি ভারতীয় ভাষা এবং স্প্যানিশ, ফরাসি ও আরবি ভাষা যুক্ত রয়েছে। ভবিষ্যতে আরও ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জননিরাপত্তা আরও জোরদার করতে ‘নম্মা ১১২’ সিস্টেমকে Namma Yatri, Ola ও Uber-এর মতো রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে যাত্রীরা প্রয়োজনে সরাসরি অ্যাপ থেকেই জরুরি সহায়তা চাইতে পারবেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দেশের অন্যান্য শহরের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। তাদের মতে, বিপদের মুহূর্তে ভাষা কখনোই সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন