শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৮ বার দেখা
শেয়ার করুন

মতামত, ১ মে — মতামত ডেস্ক: আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার সংগ্রামের স্মারক এই দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা।

শ্রমিক দিবস এলেই শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। তবে একটি প্রশ্ন বারবার সামনে আসে—বাংলাদেশের সাংবাদিকরা কি সত্যিই শ্রমিক হিসেবে তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন?

বাংলাদেশে সাংবাদিকতা আইনগতভাবে শ্রমঘন পেশা হিসেবে স্বীকৃত। সাংবাদিক ইউনিয়নগুলো শ্রম অধিদপ্তরের আওতায় নিবন্ধিত এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন সক্রিয় রয়েছে। কিন্তু বাস্তবে অধিকাংশ সাংবাদিকই নিয়মিত বেতন-ভাতা পান না।

মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ সাংবাদিক মাসিক বেতন ছাড়াই কাজ করেন। তাদের প্রধান আয়ের উৎস বিজ্ঞাপনের কমিশন, যা একটি অনিশ্চিত ব্যবস্থা। জাতীয় পর্যায়ের কিছু প্রতিষ্ঠানে ওয়েজবোর্ড বাস্তবায়িত হলেও জেলা ও উপজেলা পর্যায়ে তা কার্যকর নয়।

সাংবাদিকদের অধিকার রক্ষায় গঠিত সংগঠনগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে সংগঠনগুলোর কার্যক্রম সীমাবদ্ধ হয়ে পড়েছে আনুষ্ঠানিকতা বা ব্যক্তিগত সুবিধা অর্জনের মধ্যে।

বর্তমানে সাংবাদিক পরিচয় অনেক ক্ষেত্রে পেশার বাইরে সামাজিক প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন পেশার মানুষও সাংবাদিক পরিচয়ে যুক্ত হচ্ছেন, যা পেশাদারিত্বের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

মফস্বল পর্যায়ে আরও উদ্বেগজনক চিত্র দেখা যায়। অভিযোগ রয়েছে, কিছু প্রতিষ্ঠানে বেতনের কাগুজে হিসাব থাকলেও বাস্তবে সাংবাদিকরা সেই অর্থ পান না। এতে পেশাটি অনেক ক্ষেত্রে অনিশ্চিত শ্রমে পরিণত হয়েছে।

সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেও নিজেদের শ্রম অধিকার প্রশ্নে অনেক সময় নীরব থাকেন। ফলে শ্রমিক দিবসে এ প্রশ্ন আরও জোরালো হয়—সাংবাদিকরা নিজেরাই কি তাদের ন্যায্য অধিকার পাচ্ছেন?

বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের শ্রমের সঠিক মূল্যায়ন না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

লেখক:
এস এম মেহেদী হাসান
সদস্য, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বাংলাদেশ রিপোর্টর কাউন্সিল (BRC)
সাধারণ সম্পাদক, প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন