শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৫ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ৩০ এপ্রিল — ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। “মৌলভীবাজারে ঝড়ের ক্ষতি, ৫২ বিজিবি”

পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। “শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে”

তিনি বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ কারাগারের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেন। পাশাপাশি দর্জি কাজ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতাও পরিদর্শন করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক উল্লেখ করে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। “শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়”

পরবর্তীতে একই স্থানে কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দিদের কল্যাণ, পুনর্বাসন, স্বাস্থ্যসেবা, আইনগত সহায়তা এবং কারাগারের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বোর্ডের সদস্যরা এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মৌলভীবাজার কারাগারের জেল সুপার মো. তারিকুল ইসলাম, জেলা কারা পরিদর্শক বোর্ডের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। “শিক্ষিকাকে জুতাপেটা! | ভাইরাল ভিডিওতে তোলপাড়”

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন