কুমিল্লা বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যা, এক আসামির মৃত্যুদণ্ড
এ.কে পলাশ, কুমিল্লা, ৩০ এপ্রিল — কুমিল্লার বুড়িচংয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। “মৌলভীবাজারে ঝড়ের ক্ষতি, এগিয়ে এলো ৫২ বিজিবি”
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। “পশ্চিমবঙ্গ ভোটে উত্তাপ! ‘বাংলাদেশি’ ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে”
দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, ২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে আসামি। পরে মরদেহ পলিথিনে পেঁচিয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। “শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়”
এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। “শিক্ষিকাকে জুতাপেটা! | ভাইরাল ভিডিওতে তোলপাড়”