আদিতমারীতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শন
কল্লোল আহমেদ, লালমনিরহাট, ৩০ এপ্রিল — লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে পরিচালিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শনে নেতৃত্ব দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রতিষ্ঠান-৪) মুহাম্মদ বেলাল হোসেন। এ সময় তার সঙ্গে রেজিস্ট্রেশন অফিসার সুকান্ত সরকার ও প্রশাসনিক কর্মকর্তা মো. রাসেল উপস্থিত ছিলেন। — “মৌলভীবাজারে ঝড়ের ক্ষতি, এগিয়ে এলো ৫২ বিজিবি”
পরিদর্শনকালে কর্মকর্তারা শ্রেণিকক্ষ, প্রশিক্ষণ কার্যক্রম, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। তারা শিক্ষার্থীদের জন্য পরিচালিত শিক্ষা ও প্রশিক্ষণের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। — “পশ্চিমবঙ্গ ভোটে উত্তাপ! ‘বাংলাদেশি’ ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে”
এ সময় প্রতিষ্ঠানটির প্রশাসনিক নথিপত্র, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি এবং সহায়ক উপকরণের ব্যবহারও পর্যালোচনা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা, তাও যাচাই করা হয়।
মতবিনিময় সভায় কর্মকর্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। — “শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়”
তারা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের পরিদর্শন প্রতিষ্ঠানটির মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে। — “শিক্ষিকাকে জুতাপেটা! | ভাইরাল ভিডিওতে তোলপাড়”
পরিদর্শন শেষে কর্মকর্তারা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।