শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ২৯ এপ্রিল — ‘মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার আলোচিত আসামি আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ, ওরফে ‘পীর আজাদ’ (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মৃত ছইদ উল্লাহর ছেলে। বাংলাদেশি’ ইস্যুতে শুভেন্দু-মমতা তর্ক তুঙ্গে

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আজাদের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে ১০টি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার এড়াতে সিলেটের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন বলে জানায় পুলিশ।

মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরের নেতৃত্বে সদর মডেল থানার একটি বিশেষ টিম দুই দিনের অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন