শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৮ বার দেখা
শেয়ার করুন

টাঙ্গাইল, ২৯ এপ্রিল — টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের পর দুর্বৃত্তরা তার হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল | E Bangla 71”

মঙ্গলবার সকালে উপজেলার রাউৎবাড়ি এলাকায় এক নারী ধানক্ষেতে কাজ করতে গিয়ে তরুণীকে বিবস্ত্র ও বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাপড় দিয়ে তাকে ঢেকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিগাতলা গ্রামের ওই তরুণী জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। সোমবার সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি ঘরের ভেতরেই আছেন।

স্থানীয়দের ভাষ্য, উদ্ধারকালে তরুণীর চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল। লোকজন দেখলেই তিনি ভয় পাচ্ছিলেন।

তরুণীর পরিবার দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং মাদকসেবীদের একটি অংশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন