শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৮ বার দেখা
শেয়ার করুন

ভোলা, ২৪ এপ্রিল — ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭৫০ লিটার অবৈধ জ্বালানি তেল ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা উপজেলার বিউটি রোড সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকার ৬টি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়। “জুতা দিয়ে মারধর! ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা| E Bangla 71”

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। এছাড়া ভেজাল ভোজ্য তেল বিনষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন