সিরাজগঞ্জে শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা
মো: সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ, ২৪ এপ্রিল — সিরাজগঞ্জ সদর উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে রিফাত (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মো. রিফাত কানগাঁতী গ্রামের মো. রনির ছেলে। নির্যাতিত শিশুটি ওই গ্রামের দরিদ্র তাঁত শ্রমিকের ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বুধবার (২২ এপ্রিল) এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাগবাটি ইউনিয়নের কানগাঁতী গ্রামে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে নির্যাতন করা হয় বলে পরিবারের অভিযোগ। পাশবিক নির্যাতনে শিশুটির পায়ুপথ ছিড়ে গেছে।
পরিবার জানায়, ঘটনার পর ভয়ভীতির কারণে শিশুটি তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের নজরে আসে এবং তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
শুক্রবার হাসপাতাল থেকে নির্যাতিত শিশুটির বাবা বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার ৫ বছর বয়সী ছেলেকে মোবাইল দেখানোর লোভ দেখিয়ে নিজেদের বাড়ির ছাদে নিয়ে যায় রিফাত। এরপর শিশুটির উপর পায়ুপথে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছাদ থেকে নীচে নামিয়ে দেয় এবং ভয় দেখিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে।
আতংকে শিশুটি তার পরিবারকে ঘটনার কথা জানাতে পারেনি। রাতে শিশুটির মা কোলে নেওয়ার সময় পায়ুপথে ব্যাথা লাগায় চিৎকার করে। তখন পরিবারের লোকজন প্যান্ট খুলে পায়ুপথ ছেড়া ও রক্তাক্ত দেখতে পায়। এ সময় নির্যাতিত শিশুটি কাঁদতে কাঁদতে ঘটনাটি জানায়।
পরে বিষয়টি মুরুব্বীদের জানালে তারা বিচার দেওয়ার আশ্বাস দেয়। মুরব্বীদের পরামর্শে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ফিরিয়ে দিয়ে বলে, আগে পুলিশ কেস করতে হবে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়।
পরদিন মঙ্গলবার মুরুব্বীরা শালিসের আয়োজন করলেও অভিযুক্তরা অনুপস্থিত হয়। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করা হয়। ওইদিন ডাক্তারি পরীক্ষা করানোর হয়। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও তা ব্যর্থ হলে থানায় মামলা করা হয় এবং শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। “জুতা দিয়ে মারধর! ভিডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা| E Bangla 71”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।