তাহিরপুরে বজ্রপাতে খামার শ্রমিক নিহত, আহত ১
আমির হোসেন, সুনামগঞ্জ, ১৮ এপ্রিল — আমির হোসেন, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে আবুল কালাম (২৮) নামে এক খামার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামলাবাজ গ্রামের একটি হাঁসের খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই একই খামারে কর্মরত ছিলেন।
নিহত আবুল কালাম সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বকরের ছেলে। আহত নূর মোহাম্মদ (২৪) দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ আহমেদ জানান, বজ্রপাতে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।