শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭০ বার দেখা
শেয়ার করুন

সিলেট, ১৬ এপ্রিল — সিলেটের বিশ্বনাথ উপজেলাস্থ আল-মুছিম স্কুল এন্ড কলেজের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

গত ১৬ এপ্রিল দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক আবদুল কাদির জীবনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রিপন মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম।

নবম শ্রেণির শিক্ষার্থী সুমন আহমদের কণ্ঠে পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল মুমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সুমেশ কান্তি দাশ, শাকিল আহমদ, মোস্তফা মাসুদ, বন্যা রানী দাশ, নমিতা রানী দাশ, তানজিনা বেগম, রুবা বেগম, ফারজানা বেগম ও শাম্মী বেগমসহ অন্যান্যরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন স্কুল ক্যাপ্টেন (বালিকা) আনিসা হক ইয়ারা ও স্কুল ক্যাপ্টেন (বালক) মুহাম্মদ মিনহাজ আহমদ। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন মাহিমা জাহান ও জুলি বেগম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, “এই বিদায় কোনো সমাপ্তি নয়, বরং নতুন পথচলার সূচনা। জীবনে সফল হতে হলে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি। সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।”

তিনি আরও বলেন, আল-মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির গর্ব হয়ে উঠবে।

শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাগ্রতা, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।

বিদায়ী শিক্ষার্থীরা আবেগঘন বক্তব্যে জানান, এই প্রতিষ্ঠান তাদের জীবনের মূল্যবান স্মৃতির অংশ হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন