শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৩ পূর্বাহ্ণ
ব্রেকিং

মৌলভীবাজারে জামায়াতের রুকন সম্মেলন, আদর্শিক দায়িত্ব পালনে গুরুত্বারোপ

১৯ এপ্রিল ২০২৬ • Editing Section
৫৯৫ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ১৮ এপ্রিল — মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী জেলা সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি রুকনদের দায়িত্বানুভূতি, কর্তব্যনিষ্ঠা এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন রুকন হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রুকনদের দৃঢ়তা ও ন্যায়পরায়ণতা অবলম্বন করতে হবে। ব্যক্তিগত চাওয়া-পাওয়া বা পদ-পদবির জন্য নয়, বরং দায়িত্বকে শপথের অংশ হিসেবে গ্রহণ করে তা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করতে হবে।

তিনি উল্লেখ করেন, কাজের স্বীকৃতি পাওয়া বা না পাওয়া গুরুত্বপূর্ণ নয়; বরং নিরলসভাবে দায়িত্ব পালনই মূল বিষয়। আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন অংশগ্রহণ করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয় এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন