শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৬৬ বার দেখা
শেয়ার করুন

লুতুব আলি: ভারতের অধিকাংশ রাজনৈতিক দল দেশের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখছে—এমন মন্তব্য করেছেন দুইবার অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা রত্না রশিদ। তিনি বলেন, এই প্রবণতা দেশের সামগ্রিক অগ্রগতির জন্য উদ্বেগজনক।

শনিবার (২৯ মার্চ) বর্ধমান শহরের গোলাপবাগ এলাকায় জাগরণী পত্রিকার সম্পাদকের বাসভবনে আয়োজিত ত্রৈমাসিক ৫৯তম সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রত্না রশিদ বলেন, স্বাধীনতার পরপরই রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশপ্রেমের চর্চা ছিল বেশি। কিন্তু বর্তমানে অনেক দল রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়ে উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে লেখক, লেখিকা ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সৃজনশীল মানুষদের উচিত সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাগরণী পত্রিকার সম্পাদক বিকাশ বিশ্বাস। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে এবং দেশের বিভিন্ন প্রান্তের লেখক-লেখিকাদের লেখায় এটি সমৃদ্ধ হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান সাংবাদিক ও পত্রিকার কার্যকরী সভাপতি সত্যনারায়ণ মাজিল্যা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী অমিতা রায় ও আশীষ কুমার মন্ডল। এছাড়া বক্তব্য ও কবিতা পাঠ করেন কাজী আব্দুল করিম, শেখ জানে আলম, কমলেন্দু পাল, চন্দন কুমার রায়, সুব্রত সাহা, চয়ন কুমার রায়, পূর্ণিমা রায় ও পার্থসারথি মাজিল্যা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপত্তারণ মিশ্র।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন