শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭০০ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক, সিলেট, ১৪ এপ্রিল — সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সুরমা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শাগুফতা রাব্বানী: শৈশব থেকে রাজনীতির মঞ্চে এক আবেগঘন যাত্রা

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সিলাম পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বৃহত্তর পশ্চিমপাড়া পঞ্চায়েতি গোরস্থানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বাঁধে অনিয়মে জিরো টলারেন্স: এমপি কামরুলের কঠোর হুঁশিয়ারি!

উদ্বোধন শেষে এলাকার কবরবাসী মুরদেগান, প্রবাসী ভাই-বোন এবং কর্মসূচির সফলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।

এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মাস্টার, সংঘের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এসএম মোজাম্মেল আলী, এডভোকেট মোহাম্মদ হাসান মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে গোরস্থান পরিচালনা কমিটির সদস্য, সমাজসেবী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্বোডিয়ায় দালালের ফাঁদে বাংলাদেশি যুবক | দেশে ফিরতে আকুতি

সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং এতে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন