শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৯২ বার দেখা
শেয়ার করুন

কুমিল্লা, ৮ এপ্রিল — মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তরুণী ওয়াসিমা রহমান রুমি কুমিল্লার দেবিদ্বার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ফেরদৌস গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুমি হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্যাসফিল্ড এলাকায় স্বামীর বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে সকালে স্বামীর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে কর্মস্থল কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন ফেরদৌস। পথে দেবিদ্বার এলাকায় একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রুমির মৃত্যু হয় এবং ফেরদৌস গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ফেরদৌসকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন