শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক, ৮ এপ্রিল — যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধ শেষে নিজেদের বিজয় দাবি করেছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইরানের ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি দাবি করে, শত্রুপক্ষ স্পষ্টভাবে পরাজিত হয়েছে এবং এখন তাদের সামনে ইরানের শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

ইরানের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে তার মধ্যে রয়েছে—ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা, পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাতিল, ইরানকে ক্ষতিপূরণ প্রদান এবং অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

এছাড়া লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪০ দিন ছিল একটি কঠিন যুদ্ধপর্ব, যেখানে ইরান ও তার মিত্ররা প্রতিপক্ষকে বড় ধরনের আঘাত হেনেছে।

ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর মাত্র ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে তারা জয়ী হতে পারবে না এবং এরপরই বিভিন্ন মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির চেষ্টা শুরু করে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন