শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭১১ বার দেখা
শেয়ার করুন

ব্যুরো অফিস, রংপুর: ৭ এপ্রিল — ভারত থেকে শ্রমিকের কাজ শেষে দেশে ফেরার পথে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের ফতেহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ আলী ভারতে শ্রমিকের কাজ শেষে ভোরে সীমান্ত পেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ভারতের খোচাবাড়ি ক্যাম্পের একটি বিএসএফ টহল দল তাকে আটক করে নিয়ে যায়। এলাকাটি বাংলাদেশের বুজরুক বিজিবি ক্যাম্পের দায়িত্বাধীন।

সোহাগের পরিবার দাবি করেছে, তিনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা চোরাচালানের সঙ্গে জড়িত নন। তার বাবা জাহাঙ্গীর আলম ছেলেকে দ্রুত ফেরত পেতে বিজিবি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট তানজির আহমেদ জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন