শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৩ বার দেখা
শেয়ার করুন

​এ.কে পলাশ, কুমিল্লা, ৭ এপ্রিল — কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানকালে দেখা যায়, বাজারে ১২ কেজি এলপিজি সিলিন্ডার ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা নির্ধারিত দামের তুলনায় বেশি। পরে সরদার এন্টারপ্রাইজ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা এবং রাসেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইন অমান্য করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন