শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৮ পূর্বাহ্ণ
ব্রেকিং

যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ কি যুবদলের কেন্দ্রীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করলেন?

১৫ জুন ২০২৬ • Editing Section
৫৯৮ বার দেখা
শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার, ১১ জুন ⸻ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের (যুবদল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঘোষিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাঁকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, আবু সাইদ আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সংগঠনের নেতাকর্মীরা জানান, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রে যুবদলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারিত হয়েছে এবং প্রবাসে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ছাত্রজীবনে ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

বর্তমানে আবু সাইদ আহমদ স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। তাঁর এই পদোন্নতিতে কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

দলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, কেন্দ্রীয় পর্যায়ে তাঁর নতুন দায়িত্ব যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন