শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪১ পূর্বাহ্ণ
ব্রেকিং

তাহিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হোসাইন

৬ জুন ২০২৬ • Editing Section
৭০৮ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক) : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক ও স্থানীয় রাজনীতিবিদ আমির হোসাইন।

সরকারের পক্ষ থেকে শিগগিরই উপজেলা নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ঘোষণা আসার পর থেকেই এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আমির হোসাইন একজন গ্রহণযোগ্য ও সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁর জনসম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাঁকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে বলে অনেকে মনে করেন।

স্থানীয়দের ভাষ্য, আমির হোসাইন ভদ্র, অমায়িক এবং মৃদুভাষী একজন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ড জনসাধারণের আস্থা অর্জনে ভূমিকা রেখেছে।

তাহিরপুরের সচেতন মহলের মতে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনসম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে আমির হোসাইন দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করার কারণে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে ভোটাররা দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত সততা ও জনসেবামূলক ভূমিকা বিবেচনায় রাখছেন। সেই প্রেক্ষাপটে আমির হোসাইনের নাম আলোচনায় থাকা স্বাভাবিক বলেও তারা মনে করছেন।

যদিও এখনো তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেননি, তবুও স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি সমর্থন ও প্রত্যাশা দিন দিন বাড়ছে বলে জানা গেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন