শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:১৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৮ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই, হবিগঞ্জ — হবিগঞ্জের লাখাই উপজেলায় সবজি বিক্রির জায়গা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ছুরিকাঘাত এবং একজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার বুল্লা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলমগীর মিয়া (৩২), আব্দুর রহমান (৩০) এবং আব্দুল আজিজ (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে সবজি বিক্রির জায়গা নির্ধারণ নিয়ে আলমগীর মিয়ার সঙ্গে একই এলাকার করিম মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি উত্তেজনায় রূপ নেয় এবং করিম মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় ছুরিকাঘাতে আলমগীর মিয়া ও আব্দুর রহমান গুরুতর আহত হন। একই সময়ে দেশীয় অস্ত্রের আঘাতে আব্দুল আজিজ আহত হন।

ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন