শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৩৬ বার দেখা
শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) , ৩ জুন — মৌলভীবাজারের কমলগঞ্জে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক হিসেবে পরিচিত ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকা ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পরিবারের সদস্য ও দৈনিক সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ।

স্বাগত বক্তব্য দেন ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। তিনি দীর্ঘ দেড় দশকের প্রকাশনা জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, অভিজ্ঞতা এবং পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ ইউসিসিএ লি. এর চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এবং কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, একটি আঞ্চলিক পত্রিকার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করা গৌরবের বিষয়। তিনি বলেন, ‘কমলকুঁড়ি’ দীর্ঘদিন ধরে স্থানীয় সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, মফস্বল থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ ও টিকিয়ে রাখা একটি কঠিন কাজ। সম্পাদক পিন্টু দেবনাথের নিরলস প্রচেষ্টায় ‘কমলকুঁড়ি’ এই দীর্ঘ পথ অতিক্রম করতে পেরেছে, যা কমলগঞ্জের সংবাদ জগতে একটি উল্লেখযোগ্য অর্জন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন এবং ‘পাক্ষিক কমলকুঁড়ি’ পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন