শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৭ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাওয়া একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আব্দুল হান্নান ও অজ্ঞাতনামা এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন