শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৬:৪২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং সিলেটের কৃতি সন্তান ড. জোবায়দা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বাদ আছর মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহ হাফিজিয়া মাদ্রাসায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ড. জোবায়দা রহমান ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি ৫৪ বছর পূর্ণ করে ৫৫তম বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ড. জোবায়দা রহমান, তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিম শিশু, মাদ্রাসা শিক্ষার্থী এবং সহস্রাধিক মানুষের মধ্যে খাবার ও শিন্নি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, মাহবুবুর রহমান শিপন, আমির মোহাম্মদ, শেখ সামাদুজ্জামান, ফজলুর রহমান ফজলুসহ জেলা যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন